জ্যেষ্ঠ প্রতিবেদক
১৯ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পিএম
মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে গেন্ডারিয়ার রেললাইনের ধারে এই অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও এসআরবির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, সোমবার বিকেল ৪টার দিকে এসআরবি-১০ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যৌথভাবে অভিযান শুরু করে। চলমান এ অভিযানে এখন পর্যন্ত ১৫ জন মাদকসেবী ও কারবারিকে আটক করা হয়েছে। তাদের নামের তালিকা প্রস্তুত করা হচ্ছে।
অভিযানে এসআরবির একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও রয়েছেন। এছাড়া স্থানীয় থানা পুলিশের সদস্যরাও সহায়তা করছেন।
এমআইকে/এএইচ