নিজস্ব প্রতিবেদক
১৯ অক্টোবর ২০২৬, ০১:১৪ পিএম
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবার বাংলাদেশে দুর্গাপূজা উদ্যাপন হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
সোমবার (১৯ অক্টোবর) সকালে বনানী পূজামণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
দীনেশ ত্রিবেদী বলেন, সৌহার্দ্যপূর্ণ বর্ণিল পরিবেশে বাংলাদেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন হচ্ছে। সম্প্রীতির দেশ গড়তে হলে পূজায় যে পরিবেশ বিদ্যমান তা সবসময় প্রয়োজন।
আরও পড়ুন
অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার দর্শন: রাষ্ট্রপতি
দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবির নজরদারি জোরদার
সম্প্রীতি গড়তে হলে সবার মধ্যে সহাবস্থান জরুরি উল্লেখ করে তিনি বলেন, পূজায় হাইকমিশনার হিসেবে আসিনি, এসেছি পরিবারের সদস্য হিসেবে পূজার আনন্দ ভাগাভাগি করতে।
উৎসবমুখর পরিবেশে বাংলাদেশে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে আশা করে তিনি বলেন, ভবিষ্যতেও মানুষের মধ্যে এ আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকবে।
এ সময় ভারতীয় হাইকমিশনার দেশ ও দশের শান্তি ও মঙ্গল প্রার্থনা করে অঞ্জলি দেন।
এসএইচ/জেবি