Dhaka Mail Logo

জাতীয়

ডিজির টেবিলে ঝুলে আছে এনআইডি সংশোধনের ৬৯ হাজার আবেদন 

নিজস্ব প্রতিবেদক

১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পিএম

জাতীয় পরিচয়পত্র সংশোধনের ৬৯ হাজার ২৫২টি আবেদন ঝুলে আছে নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশার টেবিলে।

রোববার (১৮ অক্টোবর) ইসির তৈরি করা মহাপরিচালক ক্যাটাগরির পেন্ডিং আবেদন সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদন বলছে, ২০২৫ সালের পেন্ডিং আবেদন রয়েছে ৯৮৩টি। আর ২০২৬ সালের আবেদন পেন্ডিং আছে ৬৮ হাজার ২৬৯টি। মোট পেন্ডিং ৬৯ হাজার ২৫২টি। 

ডিজির ‘ঘ’ ক্যাটাগরিরতে ঢাকা অঞ্চলের আবেদন পেন্ডিং আছে ১০ হাজার ৬১৫টি, ফরিদপুর অঞ্চলের আবেদন পেন্ডিং আছে ৫ হাজার ১৪০টি, খুলনা অঞ্চলের আবেদন পেন্ডিং আছে ৫ হাজার ৮৭১টি, ময়মনসিংহ অঞ্চলে আবেদন পেন্ডিং রয়েছে ৮ হাজার ৩৩২টি, রংপুর অঞ্চলে আবেদন পেন্ডিং আছে ৪ হাজার ৪৭৭টি, সিলেট অঞ্চলে আবেদন পেন্ডিং আছে ৬ হাজার ৪৬৯টি, রাজশাহী অঞ্চলে আবেদন পেন্ডিং আছে ৬ হাজার ৮৭৫টি, বরিশাল অঞ্চলে পেন্ডিং আছে ৪ হাজার ২২৬টি, চট্টগ্রাম অঞ্চলে পেন্ডিং আছে ৬ হাজার ৬৮৮টি সংশোধন আবেদন, কুমিল্লা অঞ্চলে ডিজির ক্যাটাগরিতে পেন্ডিং রয়েছে ১০ হাজার ৫৫৯টি এনআইডি সংশোধন আবেদন। 

সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদের তথ্য অনুযায়ী, সব মিলিয়ে ভোটার দাঁড়াচ্ছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।

এমএইচএইচ/এএইচ