নিজস্ব প্রতিবেদক
১৭ অক্টোবর ২০২৬, ১২:১৮ এএম
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) অস্থায়ী সদস্যপদ পেয়েছেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৪০ সাংবাদিক। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে রাজধানীর ডিআরইউ কার্যালয়ে আয়োজিত এক বরণ অনুষ্ঠানের মাধ্যমে নতুন সদস্যদের স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক এ এ এম ছালেহ শিবলী। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ কার্যনির্বাহী কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
ডিআরইউ সূত্রে জানা যায়, সংগঠনটির গঠিত বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে গত ৮ অক্টোবর অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় গঠনতন্ত্রের ৩(২)(ক) ধারা অনুযায়ী ৪০ জনকে অস্থায়ী সদস্যপদ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। গঠনতন্ত্রের ৩(২)(গ) ধারা অনুযায়ী, অস্থায়ী সদস্যরা এক বছর বা ৩৬৫ দিন পর্যবেক্ষণে থাকবেন।
অস্থায়ী সদস্যপদ পাওয়া সাংবাদিকদের মধ্যে রয়েছেন ঢাকা মেইল ডটকমের মো. মহিউদ্দিন রাব্বানী, বৈশাখী টিভির ছাইফুল ইসলাম (সাইফুল মাসুম), ডেইলি সানের মো. রাশেদুল হাসান, ইনডিপেনডেন্ট টিভির শাহীদ আহমেদ, ফিনান্সিয়াল এক্সপ্রেসের শাহ্ মুহাম্মদ নাজমুস সাকিব, আমার দেশের মো. রাজিব হোসেন (রোহান রাজিব), কালের কণ্ঠের মো. শিহাবুল ইসলাম, চ্যানেল ২৪-এর মো. বোরহানুল আশেকীন এবং ঢাকা পোস্টের মো. মেহেদী হাসান।
এ ছাড়া সময় টিভির আফজাল হোসেন, ইনকিলাবের মো. আফজাল হোসেন, চ্যানেল আইয়ের মো. ফেরদাউসুর রহমান (আহমেদ ফেরদাউস খান), যুগান্তরের আসাদুল্লাহ আ ন ম শহীদুল্লাহ, স্টার নিউজের মুন্নাফুর রশীদ, দেশ রূপান্তরের মো. আব্দুল হামিদ, বিডিনিউজ২৪ডটকমের মো. ওলিউল্লাহ, যুগান্তরের হুমায়ুন কবির, ডেইলি স্টারের মোহাম্মদ জিয়াউর রহমান খান এবং বাংলাভিশনের আহমেদ দীপ্ত অস্থায়ী সদস্যপদ পেয়েছেন।
তালিকায় আরও রয়েছেন- নয়া দিগন্তের আব্দুল কাইয়ুম, জাগোনিউজ২৪ডটকমের সাইফুল হক পাটওয়ারী (সাইফুল হক মিঠু), ৭১ টিভির আব্দুজ্জাহের ভূঁইয়া (এ জেড ভূঁইয়া আনাস), রাইজিংবিডিডটকমের রায়হান হোসেন, বিটিভির সৈয়দ রায়হানুল আলম, মাছরাঙা টিভির মো. আনোয়ার হোসেন, এসএ টিভির মো. নূর উদ্দিন, খবরের কাগজের তোফায়েল আহমেদ, চ্যানেল ওয়ানের সুকণ্যা আমীর এবং প্রথম আলোর আহমদুল হাসান।
এ ছাড়া বাংলাদেশ প্রতিদিনের রাশেদ হোসাইন, সময়ের আলোর মো. মামুন হোসেন, আগামীর সময়ের মাসুদ রানা, নিউ এইজের মোস্তাফিজুর রহমান, জিটিভির ওবায়েদুল হক, কালবেলার মাহমুদুল হাসান, টাইমস অব বাংলাদেশের সাইফুল ইসলাম, যমুনা টিভির মো. মঈনুল ইসলাম (রাজিব আহমেদ), কালের কণ্ঠের মো. জাহিদুল ইসলাম, ডেইলি ক্যাম্পাসের মো. নজিবুর রহমান এবং এনটিভির ইরফানুল হক (ইরফান এইচ সায়েম অস্থায়ী সদস্যপদ পেয়েছেন।
নতুন সদস্যদের বরণ করে নেওয়ায় ডিআরইউর কার্যনির্বাহী কমিটির নেতাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।
এমআর/এমএইচআর