নিজস্ব প্রতিবেদক
১৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পিএম
রংপুরের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. শহিদুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (গ্রেড-১) পদে পদায়ন করেছে সরকার।
পাশাপাশি, সরকারি কর্মচারী হাসপাতালের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. জাহাঙ্গীর আলমকে রংপুরের নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, শহিদুল ইসলামকে গ্রেড-১ পদে পদোন্নতি প্রদানপূর্বক তাঁর নামের পাশে বর্ণিত পদে বদলিপূর্বক নিয়োগ করা হলো।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যরক হবে, বলা হয় প্রজ্ঞাপনে।
এসএইচ/এএম