Dhaka Mail Logo

জাতীয়

সচিবালয়ের ৬ নম্বর ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক

১৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পিএম

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের ৬ নম্বর ভবনে শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে সচিবালয়ে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সচিবালয়ের ৬ নম্বর ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে ইউনিটটি পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

এআর