Dhaka Mail Logo

জাতীয়

পুরান ঢাকার চকবাজারে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

জ্যেষ্ঠ প্রতিবেদক

১২ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পিএম

রাজধানীর চকবাজারের ছোট কাটারায় মনজুর খান প্লাজার ছয়তলায় একটি দোকানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ২ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পাওয়ার পর বিকেল ৫টা ৪ মিনিটে সংস্থাটির ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। বিকেল ৫টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস আরও জানায়, চকবাজারের ছোট কাটারায় এসি মসজিদের পাশে মনজুর খান প্লাজার ছয়তলায় একটি দোকানে আগুন লাগে। ফায়ার সার্ভিস স্টেশন থেকে ঘটনাস্থলটির দূরত্ব প্রায় দুই কিলোমিটার।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

এমআইকে/এআর