Dhaka Mail Logo

জাতীয়

যাত্রাবাড়ীতে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার, স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক

১২ অক্টোবর ২০২৬, ১১:৫৫ এএম

রাজধানীর যাত্রাবাড়ীর মীরহাজিরবাগে একটি বাসা থেকে শিরিন বেগম (৩৫) নামে এক নারীর চার টুকরো খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তার স্বামী দুলালকে (৫০) আটক করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করা হয়েছে। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।

উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য সংশ্লিষ্ট হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এম/এআরএম