Dhaka Mail Logo

জাতীয়

ইন্সপেক্টর পদে ১৪৯ পুলিশ সদস্যকে পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক

১২ অক্টোবর ২০২৬, ১১:৩৩ এএম

ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন ১৪৯ জন পুলিশ সদস্য। তিন ক্যাটাগরিতে তাদের এই পদোন্নতি দেওয়া হয়েছে। 

রোববার (১১ অক্টোবর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা যায়।
 
প্রজ্ঞাপন অনুসারে, ৯১ জনকে সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র), ৪৯ জনকে সাব-ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) এবং ৯ জনকে সার্জেন্ট অব পুলিশ থেকে ইন্সপেক্টর অব পুলিশ (শহর ও যানবাহন) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। 

প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের সংশ্লিষ্ট পদে পদোন্নতির বিষয়টি উল্লেখ আছে।

এএইচ