Dhaka Mail Logo

জাতীয়

ঢাকা থেকে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

১২ অক্টোবর ২০২৬, ০৮:০৫ এএম

সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট (অব.) গুলশান আরা এবং লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় তাদের গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম সোমবার (১২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন।

সন্ত্রাসবিরোধী আইন এবং সাইবার নিরাপত্তা আইনে করা মামলার আসামি গুলশান আরার লেফটেন্যান্ট (অব.) গুলশান আরার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা দেবাশীষকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

এমআর