Dhaka Mail Logo

জাতীয়

জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে বিপিজেএ’র শোক

নিজস্ব প্রতিবেদক

১০ অক্টোবর ২০২৬, ১০:৩১ পিএম

ভয়েস অব আমেরিকার (ভিওএ) সাবেক বাংলাদেশ প্রতিনিধি জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ)। তিনি এই সাংবাদিক সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। 

আমির খসরুর মৃত্যুতে বিপিজেএ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সভাপতি হারুন জামিল ও সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথো। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। 
 
এর আগে শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমির খসরু। 

মৃত্যুকালে সিনিয়র এই সাংবাদিকের বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসন্তান রেখে গেছেন।
 
মরহুমের স্বজনরা জানান, সাংবাদিক আমির খসরু দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন। গুরুতর অসুস্থতা নিয়ে গত কয়েক দিন ধরে বিএমইউ হাসপাতালের (সাবেক পিজি) আইসিইউতে ভর্তি ছিলেন। আজ সন্ধ্যা ৭টার কিছু আগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভয়েস অব আমেরিকা ছাড়াও দীর্ঘ পেশাজীবনে দেশীয় বহু গণমাধ্যমে কাজ করেছেন আমির খসরু। তিনি দৈনিক ইত্তেফাকের সাবেক সংসদ বিষয়ক ও কূটনৈতিক সংবাদদাতা এবং সাপ্তাহিক ‘বুধবার’ এর সাবেক নির্বাহী সম্পাদক।

এএইচ