০৯ অক্টোবর ২০২৬, ০৬:২১ পিএম
রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি চালিয়ে ৯ হাজার পিস ইয়াবাসহ দুই তরুণকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গ্রেফতার ব্যক্তিরা হলেন- চিয়উছা চাকমা (২৩) ও কালো চাকমা (২২)। শুক্রবার যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারের ৬ নম্বর টোল প্লাজায় এ অভিযান চালানো হয়।
আরও পড়ুন: সরকার কেন চাঁদাবাজি-দখল থামাতে পারছে না?
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাগড়াছড়ি থেকে ঢাকাগামী শান্তি পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের দুই যাত্রীর দেহ তল্লাশি করে ৯ হাজার পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদফতরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমান।
এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদক আইনে যাত্রাবাড়ী থানায় একটি মামলা হয়েছে। মামলার বাদী হয়েছেন ধানমন্ডি সার্কেলের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন।
এমআইকে/এআরএম