নিজস্ব প্রতিবেদক
০৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পিএম
আগামী জানুয়ারিতে দুই দফায় অনুষ্ঠেয় টঙ্গী বিশ্ব ইজতেমার মাঝে কোনো নির্বাচন না দেওয়ার দাবি ওঠেছে। মঙ্গলবার (০৬ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে এ সংক্রান্ত দাবি জানিয়ে চিঠি দিয়েছেন তাবলীগ মার্কাজ ট্রাস্টের চেয়ারম্যান, তাবলীগ জামাত বাংলাদেশের আহলে শুরা এবং মাদরাসা উলুমী দীনিয়া মালওয়ালী মসজিদের খতিব ও প্রিন্সিপাল মোহাম্মদ জুবায়ের।
চিঠিতে বলা হয়েছে, টঙ্গী বিশ্ব ইজতেমা-২০২৭ আগামী ৮-১০ জানুয়ারি ২০২৭ ইজতেমার প্রথম পর্ব এবং ১৫-১৭ জানুয়ারি ২০২৭ তারিখ ইজতেমার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। গাজীপুর স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারনের ক্ষেত্রে টঙ্গী বিশ্ব ইজতেমা-২০২৭ এর তারিখ বিবেচনায় রেখে নির্বাচনের সময় নির্ধারন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচন ইজতেমায় কোনো প্রভাব ফেলবে না। আমরা সেভাবেই নির্বাচনের তারিখ নির্ধারণ করব।
এমএইচএইচ/এএইচ