Dhaka Mail Logo

জাতীয়

আইপিইউ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন স্পিকার

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পিএম

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাঞ্জানিয়ার আরুসায় অনুষ্ঠিতব্য ১৫৩ তম আইপিইউ সম্মেলনে যোগদানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

রোববার (৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঞ্জানিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি।

স্পিকারের সফরসঙ্গী হয়েছেন- জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, সরওয়ার জামাল নিজাম, এ ই সুলতান মাহমুদ বাবু, মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এস কে আজিজুল বারী, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম, সানসিলা জেবরিন ও রোকেয়া বেগম।

হাফিজ উদ্দিন আহমদ আগামী ৫-৯ অক্টোবর তাঞ্জানিয়ায় অনুষ্ঠিতব্য আইপিইউ সম্মেলনের বিভিন্ন সেশনে অংশগ্রহণ করবেন। ‘অন্তর্ভুক্তি, আস্থা এবং সবার জন্য সুযোগ সৃষ্টির মাধ্যমে সুশাসন উন্নয়ন এবং সম্প্রদায়ের ক্ষমতায়ন’ প্রতিপাদ্যে আগামী ৯ অক্টোবর সম্মেলনের শেষ দিনে আইপিইউ-এর গভর্নিং কাউন্সিল নতুন আইপিইউ সভাপতি নির্বাচন করবে।

আইপিইউ সম্মেলন শেষে ১১ অক্টোবর দেশে ফিরবেন স্পিকার।

বিইউ/এমআর