জ্যেষ্ঠ প্রতিবেদক
০৪ অক্টোবর ২০২৬, ১১:০৬ এএম
রাজধানীর লালবাগে আওয়ামী লীগের নেত্রী শারমিন সুলতানা সর্মিকে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (০৩ অক্টোবর) রাতে লালবাগ থানা এলাকার ১৩৮/১৭, লালবাগ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে একটি পুরোনো মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানা গেছে।
রোববার (০৪ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ থানার ওসি জামিল আহমেদ।
শারমিন সুলতানা সর্মি ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সম্পাদক এবং যুব মহিলা লীগের ২০১৭-২২ মেয়াদের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, পুরোনো একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
লালবাগ ওসি বলেন, গত রাতে তার লালবাগের বাসা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ছাত্রলীগের বড় নেত্রী ছিলেন। পরে আওয়ামী লীগে যোগ দেন।
শারমিন সুলতানা সর্মির স্বামী ড. মো. শাহাদাত হোসেন নিপু বাংলা একাডেমির পরিচালক হিসেবে কর্মরত। তিনি একসময় বৃহত্তর লালবাগ থানা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন বলেও জানা গেছে।
এমআইকে/এএস