Dhaka Mail Logo

জাতীয়

ডিএমপির ১১ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক

০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পিএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১১ জন পুলিশ পরিদর্শককে (নিরস্ত্র) দেশের বিভিন্ন রেঞ্জ ও ইউনিটে বদলি করা হয়েছে। 

গত বৃহস্পতিবার (১ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে অ্যাডিশনাল আইজিপি (অ্যাডমিন) এ কে এম আওলাদ হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।
 
বদলি হওয়ার কর্মকর্তাদের মধ্যে মো. মহিদুল ইসলামকে সিলেট রেঞ্জে (সিলেট রেঞ্জ অফিসে সংযুক্তি বহালসহ) এবং সিরাজুল ইসলাম খানকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে। পাশাপাশি নিরস্ত্র পুলিশ পরিদর্শক তোফায়েল আহমেদকে রংপুর রেঞ্জে, মো. মেহেদী হাসানকে এপিবিএনে, মো. হাফিজুর রহমানকে রংপুর রেঞ্জে এবং ঠাকুর দাস মালোকে নৌ-পুলিশে বদলি করা হয়েছে।

এছাড়া নিরস্ত্র পুলিশ পরিদর্শক এস কে খোদা নেওয়াজকে ট্যুরিস্ট পুলিশে, মো. ইয়ামিন কবীরকে চট্টগ্রাম রেঞ্জে, মো. আলমগীর সিদ্দিককে বরিশাল রেঞ্জে, মো. নজরুল ইসলামকে এপিবিএনে এবং মো. নূর আলমকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে।
 
আগামী ৭ অক্টোবরের মধ্যে এসব কর্মকর্তাদের তাদের বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র নিয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় তারা ৮ অক্টোবর থেকে তারা তাৎক্ষণিক স্ট্যান্ড রিলিজ হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।

এএইচ