Dhaka Mail Logo

জাতীয়

সেপ্টেম্বরে ঢাকা মেইলের সেরা তিন প্রতিনিধি নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক

০৩ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পিএম

সদ্য বিদায়ী সেপ্টেম্বর মাসে প্রকাশিত প্রতিবেদন, কাজের মান ও সার্বিক পেশাগত কার্যক্রমের ভিত্তিতে ‘সেরা তিন প্রতিনিধি’ নির্বাচন করেছে দেশের শীর্ষস্থানীয় নিউজপোর্টাল ঢাকা মেইল ডটকম।

শনিবার (৩ অক্টোবর) ঢাকা মেইলের পক্ষ থেকে সেপ্টেম্বর মাসের সেরা তিন প্রতিনিধির নাম ঘোষণা করা হয়।

সেপ্টেম্বর মাসে সেরা তিন প্রতিনিধি হলেন—কিশোরগঞ্জ প্রতিনিধি মশিউর কায়েস, বাগেরহাট প্রতিনিধি জামাল হোসেন বাপ্পা ও ঝালকাঠি প্রতিনিধি আরিফুর রহমান।

ঢাকা মেইল কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মাসেই নির্বাচিত সেরা তিন প্রতিনিধির পুরস্কার তাদের নিজ নিজ ঠিকানায় পৌঁছে দেওয়া হবে।

আরও পড়ুন

আগস্ট মাসে ঢাকা মেইলের সেরা প্রতিনিধি যারা

প্রজনন স্বাস্থ্যে আরএইচস্টেপ অ্যাওয়ার্ড পেলেন ঢাকা মেইলের হিমু

কর্তৃপক্ষ আরও জানায়, প্রতিনিধিদের কাজের প্রতি উৎসাহিত করতে চলতি বছরের আগস্ট থেকে প্রতি মাসে সেরা প্রতিনিধি নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকাশিত প্রতিবেদনের সংখ্যা ও মান, সংবাদ সংগ্রহে সক্রিয়তা এবং সার্বিক পেশাগত কার্যক্রম বিবেচনায় নিয়ে প্রতি মাসে সেরা প্রতিনিধিদের বাছাই করা হবে।

২০২১ সালের শেষ দিকে যাত্রা শুরু করে ইউএস-বাংলা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বিজয়-বাংলা মিডিয়া লিমিটেডের মালিকানাধীন ঢাকা মেইল। শুরু থেকেই দেশ-বিদেশের নির্ভুল, বস্তুনিষ্ঠ ও প্রকৃত খবর দ্রুত পাঠকের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে গণমাধ্যমটি।

এলএ/জেবি