Dhaka Mail Logo

জাতীয়

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন আপিল দায়ের সময় শেষ রোববার

নিজস্ব প্রতিবেদক

০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পিএম

আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র নিয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ সময় আগামীকাল রোববার (৪ অক্টোবর)।

শনিবার (৩ অক্টোবর) নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৪ অক্টোবর পর্যন্ত।

আর আপিল নিষ্পত্তি ৬ অক্টোবর। প্রার্থীতা প্রত্যাহার ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ ৮ অক্টেবর।  এরপরই শুরু হবে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা।  পরে ভোটগ্রহণ ২৯ অক্টোবর।

ইসির জনসংযোগ পরিচালক মো. আব্দুল মমিন সরকার জানিয়েছেন, ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। ছয়জনের সবার মনোনয়নপত্রই রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে বৈধ হয়েছে।

বৈধ প্রার্থীরা হলেন- বিএনপির ওবায়দুল্লাহ্ মাসুম ও মির্জা ফয়সল আমীন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফল আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলনের বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়। 

ঠাকুরগাঁও সদর, নবগঠিত রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। ১৮৫টি ভোটকেন্দ্রের ৯৮৯টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এমএইচএইচ/এএম