Dhaka Mail Logo

জাতীয়

রাজধানী‌তে ডিএম‌পির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০২

নিজস্ব প্রতিবেদক

০৩ অক্টোবর ২০২৬, ১১:২২ এএম

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএম‌পি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) ডিএম‌পির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ৩০ জন, লালবাগ বিভাগ ৪২ জন, ওয়ারী বিভাগ ৪৫ জন, মতিঝিল বিভাগ ৬১ জন, তেজগাঁও বিভাগ ৫৬ জন, মিরপুর বিভাগ ১০৫ জন, গুলশান বিভাগ ২৩ জন, উত্তরা বিভাগ ৩৮ জন ও গোয়েন্দা বিভাগ ২ জনকে গ্রেফতার করেছে। 

অভিযানকালে একটি বিদেশি রিভলবার, ৫ রাউন্ড গুলি, ৭টি চাপাতি, ৪টি রামদা, একটি প্লাস, ৮ হাজার ৯৯৬ পিস ইয়াবা, ৩৫ গ্রাম গাঁজা, ৫ ক্যান বিয়ার, তিনটি মোবাইলফোন ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। 

গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন ব‌লে জা‌নি‌য়ে‌ছেন আকতার হো‌সেন।

/এএস