Dhaka Mail Logo

জাতীয়

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু

০১ অক্টোবর ২০২৬, ১১:২৫ এএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কেন্দ্রীয় কারাগারের অসুস্থ এক হাজতির মৃত্যু হয়েছে।

ওই হাজতির নাম মোহাম্মদ মো. শাহিন আলম (৪০)। তার হাজতি নম্বর ২৮২১০/২৬। তিনি জামালপুরের ইসলামপুর উপজেলার টেকপাড়া এলাকার বশির উদ্দিনের ছেলে। তবে তিনি কোনো মামলায় কারাগারে ছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে দিকে ৭০১নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কারারক্ষী আমিরুল ইসলাম জানান, গতকাল বুধবার বিকেলের দিকে হাজতি
শাহীন কারাগারে অসুস্থ হয়ে পড়েন।পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষী তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরের দিকে মারা যান তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে হাজতি শাহিনের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এম এম আর/এএস