Dhaka Mail Logo

জাতীয়

ওটিপি ছাড়া প্রবেশ করা যাবে না সচিবালয়ে

নিজস্ব প্রতিবেদক

৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পিএম

ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি ব্যতীত সচিবালয়ে কোনো দর্শনার্থী প্রবেশ করতে পারবে না বলে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন উপসচিব মো. তোফায়েল হোসেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ প্রবেশ পাস/অনুমতিপত্র ব্যতীত দর্শনার্থীদের বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের প্রবণতা বৃদ্ধি পেয়েছে মর্মে সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে। এ ধরনের অনুমোদনবিহীন প্রবেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার জন্য ঝুঁকি সৃষ্টি করতে পারে এবং সরকারি দাপ্তরিক কার্যক্রমের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এতে আরও বলা হয়েছে, এমতাবস্থায়, বাংলাদেশ সচিবালয়ে আগত দর্শনার্থীকে প্রবেশের পূর্বে যথাযথ ভাবে ওটিপি যাচাই পূর্বক প্রবেশের অনুমতি প্রদান করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এএইচ