Dhaka Mail Logo

জাতীয় / সারাদেশ

এখন থেকে আর দিনের ভোট রাতে হবে না: শাহে আলম 

জেলা প্রতিনিধি

৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পিএম

এখন থেকে দিনের ভোট আর রাতে হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রংপুরের মিঠাপুকুর মহাবিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় নির্বাচন উপহার দিতে চায়। নির্বাচনি কোনো কলঙ্ক বর্তমান সরকার ঘাড়ে নেবে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিঠাপুকুর মহাবিদ্যালয়ের গর্ভনিং বডির সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী।

এসময় বক্তব্য দেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম রব্বানী, রংপুর পরিষদের প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। 

উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক এ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান ছামু, মিঠাপুকুরের ইউএনও মো. পারভেজ, মিঠাপুকুর মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা প্রমুখ।

এএইচ