নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পিএম
বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারে ৬১১ জন প্রার্থীকে নিয়োগ দিয়েছে সরকার। ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মাধ্যমে তাদের নিয়োগ দেওয়া হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ২৭ নভেম্বর ২০২৫ তারিখের সুপারিশের ভিত্তিতে ৬১১ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে ৫১তম বিশেষ বিসিএসের বিষয়ভিত্তিক সিলেবাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী নভেম্বরে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) পিএসসির ওয়েবসাইটে এ সিলেবাস প্রকাশ করা হয়।
এ বিশেষ বিসিএসে কোনো প্রিলিমিনারি পরীক্ষা থাকছে না। লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
এএইচ