নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পিএম
রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. নাছির উদ্দীন আহমেদ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) মহাসচিব সাইফ উদ্দিনের স্বাক্ষরিত এক পত্রে বলা হয়, গত ১৪ সেপ্টেম্বর এই দায়িত্ব পেয়েছেন তিনি।
এর আগে হাসপাতালটির অতিরিক্ত মহাপরিচালক ও পরিচালকসহ বিভিন্ন দায়িত্বে ছিলেন নাছির উদ্দীন। এ ছাড়া তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও দেশ-বিদেশে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদে কর্মরত ছিলেন।
এসএইচ/এআরএম