Dhaka Mail Logo

জাতীয়

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: প্রার্থীদের আপিলের সুযোগ ৫ দিন

নিজস্ব প্রতিবেদক

২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পিএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র নিয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে পাঁচ দিন। বুধবার (৩০ সেপ্টেম্বর) থেকে আগামী রোববার (৪ অক্টোবর) পর্যন্ত আপিল দায়ের করা যাবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর। আপিল নিষ্পত্তি ৬ অক্টোবর। প্রার্থীতা প্রত্যাহার ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ ৮ অক্টেবর। আর ভোটগ্রহণ ২৯ অক্টোবর।

ইসি জনসংযোগ পরিচালক মো. আব্দুল মমিন সরকার জানিয়েছেন, ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। ছয়জনের সকলের মনোনয়নপত্রই বৈধ হয়েছে। 

বৈধ প্রার্থীরা হলেন- বিএনপির ওবায়দুল্লাহ্ মাসুম ও মির্জা ফয়সল আমীন, জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফল আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

এমএইচএইচ/এএইচ