Dhaka Mail Logo

জাতীয়

আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পিএম

রাজধানীতে অভিযান চালিয়ে আন্তর্জাতিক মানবপাচার চক্রের অন্যতম হোতা মোহাম্মদ আরজু রহমানকে গ্রেফতার করেছে এসআরবি-৪। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এসআরবির মিডিয়া বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে আরজু রহমানকে গ্রেফতার করা হয়েছে। তাকে আন্তর্জাতিক মানবপাচার চক্রের অন্যতম হোতা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এ ঘটনায় আজ বিকেল সাড়ে তিনটায় রাজধানীর কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে গ্রেফতার হওয়া আরজু রহমান ও তার নেতৃত্বাধীন আন্তর্জাতিক মানবপাচার চক্রের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে এ বিষয়ে বক্তব্য দেবেন এসআরবি-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

এসআরবির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে আরজু রহমানের মানবপাচার চক্রের কার্যক্রমের পাশাপাশি এ-সংক্রান্ত আইনগত ও অন্যান্য পদক্ষেপের বিষয়েও বিস্তারিত তথ্য জানানো হবে।

এমআইকে/এমআই