Dhaka Mail Logo

জাতীয়

নিউ গিনি প্রপার্টিজে হামলা: ৯ নম্বর আসামি মিজান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পিএম

রাজধানীর মানিকদি নামাপাড়া নিউ গিনি প্রপার্টিজ এলাকায় হামলা, ভাঙচুর ও গোলাগুলির ঘটনায় মিজানুর রহমান নামে এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এর আগে মানিকদি নামাপাড়া নিউ গিনি প্রপার্টিজ এলাকায় হামলা ও গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় নিউ গিনি প্রপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।

মামলায় মিজানুর রহমানকে ৯ নম্বর আসামি করা হয়েছে।

একেএস/এআর