Dhaka Mail Logo

জাতীয়

কুমিল্লার স্বেচ্ছাসেবক লীগ নেতা পাপ্পু ঢাকায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পিএম

কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফ উদ্দিন পাপ্পুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।
‎
‎সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
‎
‎গ্রেফতারকৃত সাইফ উদ্দিন পাপ্পুর বাড়ি কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের কেশনপারে। তার বাবার নাম রুহুল আমিন।
‎
‎গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইলিয়াস কবির জানান, সাইফ উদ্দিনকে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
‎
‎একেএস/এএইচ