নিজস্ব প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পিএম
ঢাকার কেরানীগঞ্জের আরশিনগর এলাকার চাঞ্চল্যকর ‘পাটালী গ্রুপ’ এর লিডার ফরহাদ হত্যা মামলার এজাহারনামীয় আসামি শাখরুখ গ্রুপের হোতা আরমানকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)।
সোমবার (২৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায় এসআরবি-২।
আরও পড়ুন: নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্কতা
সংবাদ বিজ্ঞাপ্তিতে জানানো হয়, কেরানীগঞ্জ এলাকায় ফরহাদ কে কুপিয়ে ও গুলি করে হত্যা মামলার এজহারনামীয় ৩ নম্বর আসামি আরমান-শাহরুখ গ্রুপের শীর্ষ নেতৃত্বদানকারী সবুজ হোসেন আরমানকে হত্যায় ব্যবহৃত সামুরাই, একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিনসহ গ্রেফতার করেছে এসআরবি-২।
এ বিষয়ে বিকেল ৪টায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২) কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে।
একেএস/এআরএম