Dhaka Mail Logo

জাতীয়

সোহরাওয়ার্দী উদ্যানে সংবাদ সংগ্রহে গিয়ে হামলায় তিন সাংবাদিক আহত

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ এএম

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শাহবাগ থানা পুলিশের মাদকবিরোধী অভিযান চলাকালে সংবাদ সংগ্রহের সময় শিক্ষার্থীদের হামলায় তিন সাংবাদিক আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। 

এ ঘটনায় আহতরা হলেন-  প্রতিদিনের বাংলাদেশ এর জহিরুল ইসলাম, আগামীর সময় এর সিয়াম এবং সবার কথার তোফায়েল। 

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে অভিযান চলাকালে তাদের ওপরে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। পরে সহকর্মীরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়৷

বিষয়টি নিশ্চিত করেছে শাহবাগ থানা পুলিশের একটি সূত্র। 

সূত্রটি জানিয়েছে, রাত ৯টার পরে সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান শুরু করে পুলিশ। সে সময় মাদক সেবনকারীদের ভিডিও ধারণে বাধা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে তারা সাংবাদিকদের ওপর হামলাও করেন। এ সময় হামলায় তিন সাংবাদিক আহত হন।

এমআইকে/এএস