নিজস্ব প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ এএম
রাজধানীর মোহাম্মদপুরের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা তারেকুজ্জামান রাজীবের একান্ত সহযোগী কবির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে বসিলা উত্তর মোড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কবির হোসেন বসিলা ইউনিট আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। তিনি মোহাম্মদপুর আওয়ামী লীগের সদস্যসচিব রাজীবের নির্দেশে ঢাকা-১৩ আসনের বিভিন্ন এলাকায় মিছিল, ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগ করতেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা।
তিনি জানান, বুধবার দিবাগত রাতে বসিলা এলাকায় অভিযান চালিয়ে কবির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তিনি বসিলা ইউনিট আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছিলেন।
জুয়েল রানা আরও জানান, ‘কবিরকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এরপর তাকে আদালতে সোপর্দ করব।’
একেএস/এএইচ