Dhaka Mail Logo

জাতীয়

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক

২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পিএম

অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

‎বুধবার (২৩ সেপ্টেম্বর) আইজিপি মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

‎প্রজ্ঞাপন অনুযায়ী, মানিকগঞ্জে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুনকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে ডিএমপিতে পদায়ন করা হয়েছে।

স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকিরুল হাসানকে বদলি করে বরিশালে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আশরাফকে এসবির অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।

‎এছাড়াও পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফয়েজ উদ্দিনকে অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে। এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. মমিনুল হককে ঝিনাইদহের কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

‎কুড়িগ্রাম উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলমকে এসবির অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

বরিশালের সহকারী পুলিশ কমিশনার সুমন্ত মজুমদারকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

‎‎বদলিকৃত কর্মকর্তাদের ৩ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করতে হবে। অন্যথায় ৪ অক্টোবর থেকে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

‎একেএস/এমআর