Dhaka Mail Logo

জাতীয়

ট্রাম্প দম্পতির আমন্ত্রণে নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ এএম

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফাস্ট লেডি মেলানিয়া ট্রাম্প বিশ্বনেতাদের সম্মানে নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সহধর্মিণী জুবাইদা রহমান।

বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে এই নৈশভোজ হয়েছে নিউইয়র্কের বিলাসবহুল ‘লোটে নিউইয়র্ক প্যালেস হোটেল।

জাতিসংঘের সদস্যদেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধান এবং তাদের জীবনসঙ্গীরা এই নৈশ ভোজে অংশ নেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ট্রাম্পের নৈশভোজে ১৪৫টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা সস্ত্রীক অংশ নিয়েছিলেন।

এর আগে সকালে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস দেশের সরকার ও রাষ্ট্র প্রধানদের সম্মানে প্রাতরাশ প্রদান করেন। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমানও অংশ নেন।

বিইউ/এমআই