Dhaka Mail Logo

জাতীয়

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

নিজস্ব প্রতিবেদক

২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পিএম

রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে হেফাজতে নিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।

রোববার সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান বলেন, ফ্ল্যাটটিতে মরিয়ম খাতুনের মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক দলের সদস্যদের ডাকা হয়েছে। রাত সোয়া আটটার দিকে তারা সেখানে পৌঁছান। পিবিআইয়ের সদস্যরাও ঘটনাস্থলে কাজ করছেন।

বিস্তারিত আসছে...

একেএস/এআর