Dhaka Mail Logo

জাতীয়

হাইকোর্টের গেটের সামনে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পিএম

‎রাজধানীর হাইকোর্টের গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি।

‎রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরের দিকে হাইকোর্টের প্রধান ফটকের বাইরের গেটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

‎বিষয়টি নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম।

তিনি জানান, দুপুর ১টার দিকে হাইকোর্টের প্রধান ফটকের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। তবে কে বা কারা এই ঘটনা ঘটেছে প্রাথমিকভাবে সেটি জানা যায়নি।

শেখ জাহিদুল ইসলাম বলেন, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

‎একেএস/এএস