Dhaka Mail Logo

জাতীয়

‎কমলাপুর রেল স্টেশনে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পিএম

‎রাজধানীর কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

‎শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

‎বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপার (এসপি) নিকুলিন চাকমা।

‎তিনি জানান, দুই নাম্বার প্লাটফর্মের নির্জন এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সে বিষয়টি আমরা শনাক্তের চেষ্টা করছি। আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্‌ম কেন্দ্রিক টহল আরো জোরদার করছি। পরবর্তীতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সে বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করছি।

‎একেএস/ এজে