নিজস্ব প্রতিবেদক
১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পিএম
রাজধানীর মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার পর এবার মধ্য বাড্ডায় দাঁড়িয়ে থাকা একটি স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৭টা ৫০ মিনিটে মধ্য বাড্ডা ইউ-লুপের নিচে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিপরীত পাশে আলিফ এন্টারপ্রাইজের বাসে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) হাসানুল।
তিনি বলেন, রাত ৭টা ৫০ মিনিটে রাস্তার পাশে দাঁড়ানো বাসটিতে আগুন লাগে। এটি একটি স্টাফ বাস। কে বা কার বাসটিতে আগুন দিয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। ঊর্ধ্বতনরা ঘটনাস্থলে আছেন।
এর আগে সন্ধ্যা সোয়া ৭টায় মিরপুর ১১ নম্বরে এবং সাড়ে ৭টায় মিরপুর ১ নম্বরে দুটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটে।
একেএস/এএইচ