Dhaka Mail Logo

জাতীয়

‎মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ পিএম

রাজধানীর মিরপুর-১১ নম্বরে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

‎শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর -১১ নম্বরের জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

‎বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

তিনি বলেন, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। বর্তমানে তারা কাজ করছে।

‎চলন্ত অবস্থায় বাসটিতে আগুন লেগেছে বলেও জানান রাশেদ বিন খালিদ। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা আগুন লাগার কারণ সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।

‎একেএস/এএইচ