Dhaka Mail Logo

জাতীয়

কামরাঙ্গীরচরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পিএম

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে স্থানীয়দের খবরে মরদেহটি উদ্ধার করে কামরাঙ্গীরচর থানা।

পুলিশ জানায়, এদিন ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৬নং ওয়ার্ডের রসুলপুর দুরানি ব্রিজ ঢাল রোড সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহটি পড়ে দেখতে পান স্থানীয়রা। পরে তারা খবর দিলে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন: গুলশানে পুলিশ প্লাজার পাশ থেকে অচেতন অবস্থায় স্কুল শিক্ষার্থী উদ্ধার

কামরাঙ্গীরচর থানা জানায়, মরদেহটি উদ্ধারের পর তারা সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: মালিবাগ রেলগেটে একাধিক ককটেল বিস্ফোরণ

সুরতহাল প্রতিবেদনে মরদেহের হাত ও পায়ে ক্ষতচিহ্ন থাকার আলামত রয়েছে বলেও থানা পুলিশ জানিয়েছে।

এমআইকে/এএম