Dhaka Mail Logo

জাতীয়

তেজগাঁও কলেজ থেকে জঙ্গি সন্দেহে ২৩ জন আটক

নিজস্ব প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পিএম

রাজধানীর ফার্মগেটে তেজগাঁও কলেজ মসজিদ থেকে গোপন বৈঠকের সময় জঙ্গি সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ।  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

‎শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে ডিএমপির তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তেজগাঁও কলেজে গোপন বৈঠক চলাকালীন সেখান থেকে ২৩ জনকে আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। তবে, আটককৃতদের যাচাই বাচাই চলছে। এরপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

‎একেএস/এআরএম