নিজস্ব প্রতিবেদক
১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পিএম
রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার পাশ থেকে অচেতন অবস্থায় আরাফাত নামের এক স্কুল শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার পর তাকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অচেতন অবস্থায় উদ্ধার করা শিক্ষার্থীর নাম মো. আরাফাত। তার বয়স আনুমানিক ৬-৭ বছর হবে। সে বাড্ডার ‘কিং সোল ইন্টারন্যাশনাল স্কুল’ নামে একটি স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। তার পিতার নাম মো. শামীম।
এ বিষয়ে হাতিরঝিল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহজুল জানান, আজকে সকালে হঠাৎ করে পুলিশ প্লাজার পাশে এক স্কুল শিক্ষার্থী অচেতন হয়ে পড়ে আছে বলে আমরা খবর পাই। পরে দ্রুত আমরা সেখানে ছুটে গিয়ে ৬-৭ বছর বয়সী স্কুল ড্রেস পরিহিত এক স্কুল শিক্ষার্থীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানে চিকিৎসার পর শিশুটি সুস্থ হয়।
তিনি আরও জানান, শিশুটি সুস্থ হয়ে আমাদেরকে জানায় যে, সকালে হাতিরঝিলে যে ম্যারাথন হয়। সেখানে সে ম্যারাথন অংশগ্রহণকারীদের সঙ্গে দৌঁড়ে ক্লান্ত হয়ে অচেতন হয়ে যায়। সে তার নাম, বাবার নাম বলতে পারলেও ঠিকানা বলতে পারেনি। সে বলেছে পুলিশ প্লাজার পাশে গেলে সে তার বাসা দেখিয়ে দিতে পারবে। আমরা তাকে পুলিশ প্লাজার পাশে নিয়ে যাচ্ছি।
একেএস/এফএ