Dhaka Mail Logo

জাতীয়

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল, ৫ দিন পর ওসি ক্লোজ

নিজস্ব প্রতিবেদক

১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পিএম

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের পাঁচদিন পর গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে বরখাস্ত করা হয়েছে। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বরখাস্ত করা হয়।

আদেশে বলা হয়, প্রশাসনিক কারণে ১৬ সেপ্টেম্বর পূর্বাহ্নে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত (ক্লোজ) করা হলো। 

আদেশটি আজকেই কার্যকর করা হবে বলে অফিস আদেশে বলা হয়েছে।

একেএস/এএস