Dhaka Mail Logo

জাতীয়

নিরাপত্তা শঙ্কায় রাজস্ব ভবনে প্রবেশে কড়াকড়ি

নিজস্ব প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পিএম

রাজস্ব ভবনে বহিরাগতদের প্রবেশ বেড়ে যাওয়ায় নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছে। এ কারণে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ভবনের অন্যান্য দফতরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে দাফতরিক পরিচয়পত্র ব্যবহার করে রাজস্ব ভবনে প্রবেশের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে জারি করা এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।

নোটিশে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে রাজস্ব ভবনে বহিরাগতদের প্রবেশ অনেক বেড়ে যাওয়ায় নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় রাজস্ব ভবনে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে এনবিআর ও ভবনের অন্যান্য তফদরে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে দাফতরিক পরিচয়পত্র ব্যবহার করে ভবনে প্রবেশ করতে হবে।

নির্দেশনাটি আগামী ১৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এমআর/এআর