জ্যেষ্ঠ প্রতিবেদক
১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পিএম
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
গ্রেফতাররা হলেন- রনি (২৯), হৃদয় গাজী (২৬), রহিম হাসান ওরফে ইয়াহিয়া (২৫) ও মোহাম্মদ ফয়সাল (২৬)।
সিটিটিসি সূত্র জানায়, শনিবার সিটি-ইন্টেলিজেন্স এ্যানালাইসিস বিভাগের একটি দল যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় অভিযান চালায়। এসময় ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেন তারা।
গ্রেফতারদের বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও চুরিসহ বিভিন্ন অপরাধে মামলা রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এমআইকে/এএস