Dhaka Mail Logo

জাতীয়

ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির বিশেষ অভিযান, জরিমানা

নিজস্ব প্রতিবেদক

১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পিএম

জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীতে এডিস মশার লার্ভা নিধনে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিনব্যাপী ঢাকা উত্তর সিটির ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডে একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএনসিসি জানিয়েছে, মানিক মিয়া এভিনিউ, বিমানবন্দর এলাকা, মনিপুরী পাড়া, রাজাবাজার, লালমাটিয়া, ইকবাল রোড, হুমায়ুন রোড, মোহাম্মদপুর ও আগারগাঁওসহ বিভিন্ন এলাকায় এডিস মশার লার্ভা শনাক্ত ও ধ্বংসে অভিযান চালানো হয়।

অভিযানে বিমানবন্দর এলাকার একটি দোকানে এডিস মশার লার্ভা পাওয়ায় ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

dncc
এডিস মশার লার্ভা নিধনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিশেষ অভিযান

দিনব্যাপী কর্মসূচিতে ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের নেতৃত্বে ২৪টি দলে ভাগ হয়ে প্রায় ১ হাজার ৫০০ কর্মী অংশ নেন। মশক সুপারভাইজার, মশক কর্মী, বিএনসিসি ও স্কাউট সদস্যরা এসব দলে যুক্ত ছিলেন। 

তারা বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এডিস মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংস, লার্ভিসাইডিং, ছাদবাগান পরিদর্শন এবং জনসচেতনতামূলক মাইকিং করেন। পাশাপাশি নোবালিউরন ট্যাবলেট প্রয়োগ, লিফলেট বিতরণ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক দিকনির্দেশনা দেওয়া হয়।

এএইচ/এএম