জ্যেষ্ঠ প্রতিবেদক
১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ এএম
রাজধানীতে একটি সুপারশপের সামনে থেকে রাব্বী নামে ২৬ বছরের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, পূর্ব শত্রুতার জেরে তাকে কেউ হত্যা করে থাকতে পারে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে যাত্রাবাড়ীর ছনটেক এলাকার স্বপ্ন সুপারশপের সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ।
তিনি ঢাকা মেইলকে বলেন, ‘ছনটেক এলাকায় একজনের মরদেহ পড়ে ছিল। স্থানীয়রা পরে থানায় খবর দেন। যুবকের নাম রাব্বী। তবে আমরা ধারণা করছি, এটি ছিনতাইকারী নয় তাদের দুই গ্রুপের মধ্যে ঝামেলার দ্বন্দ্বে ঘটেছে। পরিবার এখনো অভিযোগ করেনি। এই মুহূর্তে আমরা সকালে মাঠে বিষয়টি নিয়ে কাজ করছি।’
এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশকে আটক করতে পারেনি। থানায় পরিবারের পক্ষ থেকে কোন মামলার জন্য আবেদনও করা হয়নি বলে জানা গেছে।
তবে পুলিশ মরদেহটি উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করছে পুলিশ।
এমআইকে/এমআই