নিজস্ব প্রতিবেদক
১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ এএম
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে একটি বহুতল ভবনের নিচ তলার একটি জুতার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।
তিনি জানান, ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় একটি বহুতল ভবনের নিচ তলায় সকাল ১০ টা ৫ মিনিটে আগুনের ঘটনা ঘটে। ঘটনাস্থলে আমাদের ছয়টা ইউনিট কাজ করছে। তবে, এখনো আগুন লাগার কোন কারন জানা যায় নি।
একেএস/এমআই