নিজস্ব প্রতিবেদক
০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পিএম
সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান নির্মাণের বিষয়বস্তু নির্ধারণ, মানোন্নয়নের নির্দেশনা ও পরামর্শ প্রদান এবং সংসদ বাংলাদেশ টেলিভিশনকে পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে গঠিত ‘অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিটি’র দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের ১ নম্বর স্থায়ী কমিটি কক্ষে হুইপ এ. বি. এম. আশরাফ উদ্দিনের (নিজান) সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান নির্মাণ ও সম্প্রচার কার্যক্রম এবং সংসদীয় কার্যক্রম জনগণের কাছে আরও কার্যকরভাবে তুলে ধরার বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। এ লক্ষ্যে বৈঠকে সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠনের সুপারিশ করা হয়।
সভায় সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান, সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম, মো. শাহাদাত হোসেন, ফাহমিদা হক, বীথিকা বিনতে হোসাইন ও মারদিয়া মমতাজ অংশগ্রহণ করেন।
বৈঠকে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, সংসদ বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, চ্যানেল ২৪-এর প্রধান বার্তা সম্পাদকসহ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ও বাংলাদেশ টেলিভিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এএইচ