নিজস্ব প্রতিবেদক
০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পিএম
জমি দখল, নিয়োগ বাণিজ্য, দলীয় পদ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎপূর্বক হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে তদন্ত করছে দুদক।
এছাড়াও, নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তদন্তাধীন মামলার সঙ্গে সংযুক্ত করে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা (উপপরিচালক) মো. আকতারুল ইসলাম।
তিনি জানান, ফেনী-১ এর সাবেক সংসদ সদস্য আলিউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক জমি দখল, নিয়োগ বাণিজ্য, দলীয় পদ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎপূর্বক হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগের তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন নোয়াখালী কার্যালয়।
এসব অভিযোগের সঙ্গে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সংক্রান্ত অভিযোগটি দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় নোয়াখালীতে তদন্তাধীন মামলার সঙ্গে সংযুক্ত করে তদন্ত করার সুপারিশ করেছে কমিশন।
একেএস/এআরএম