নিজস্ব প্রতিবেদক
০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পিএম
বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. আহমেদ কায়কাউসের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত অভিযোগের সঙ্গে আদানি পাওয়ার লিমিটেড ও বাংলাদেশ সরকারের মধ্যে বিদ্যুৎ ক্রয় চুক্তির অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সঙ্গে সংযুক্ত করে অনুসন্ধান করার সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় দুদকের জনসংযোগ কর্মকর্তা (উপপরিচালক) মো. আকতারুল ইসলাম।
তিনি জানান, আদানি পাওয়ার লিমিটেড ও বাংলাদেশ সরকারের মধ্যে বিদ্যুৎ ক্রয় চুক্তির অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদক তদন্ত করছে। সেই ঘটনার তদন্তের সঙ্গে সাবেক মুখ্য সচিব, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. আহমেদ কায়কাউসের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের ঘটনায় দুদকের চলা তদন্ত একসঙ্গে করে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
এছাড়া একইসঙ্গে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
একেএস/এএইচ